সিডনির কাবাব দোকানে গ্যাংল্যান্ড গুলির ঘটনায় গ্রেপ্তার এক ব্যক্তি


নিউজ ডেক্স প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন
সিডনির কাবাব দোকানে গ্যাংল্যান্ড গুলির ঘটনায় গ্রেপ্তার এক ব্যক্তি

সিডনির পশ্চিমাঞ্চলের অবার্নে একটি কাবাব দোকানে সংঘটিত চাঞ্চল্যকর গ্যাংল্যান্ড গুলির ঘটনায় ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ।

পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুর প্রায় ১২টার দিকে সিডনির নারউই এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে Taskforce Falcon-এর গোয়েন্দারা Raptor Squad-এর সহায়তায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেন। পরে তাকে Campsie Police Station-এ নিয়ে যাওয়া হয়।

ঘটনাটি ঘটেছিল গত বছরের ১৬ জুন ২০২৫, অবার্নের South Parade-এর একটি কাবাব দোকানে। পুলিশ বলছে, মুখ ঢাকা দুই ব্যক্তি দোকানে ঢুকে একাধিক গুলি চালায়। হামলার লক্ষ্য ছিলেন সিডনির আন্ডারওয়ার্ল্ডের পরিচিত ব্যক্তি Samimjan Azari। গুলিতে তিনি কাঁধে আহত হলেও প্রাণে বেঁচে যান।

ওই হামলায় আরও দুজন গুরুতর আহত হন। ২৫ বছর বয়সী Kali Taiseni মুখে গুলিবিদ্ধ হন এবং পুলিশ জানিয়েছে, তার দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতা থাকার আশঙ্কা রয়েছে। একই ঘটনায় ৪৭ বছর বয়সী এক নারী দোকানকর্মীও একাধিক গুলিতে আহত হন। তিনজনকেই হাসপাতালে নেওয়া হয়েছিল এবং পরবর্তীতে তারা হাসপাতাল থেকে ছাড়া পান।

পুলিশের অভিযোগ, হামলার পর দুই বন্দুকধারী একটি গাঢ় নীল Audi Q7 গাড়িতে করে পালিয়ে যায়। গাড়িটিতে নকল বা cloned number plate ব্যবহার করা হয়েছিল। তদন্তের অংশ হিসেবে Harris Park, Merrylands এবং Greystanes এলাকায় তিনটি পোড়ানো গাড়িও পাওয়া যায়।

ABC News-এর প্রতিবেদনে বলা হয়েছে, এটি ছিল Samimjan Azari-কে হত্যার চতুর্থ প্রচেষ্টা। পুলিশ মনে করছে, পশ্চিম সিডনিতে সক্রিয় Alameddine অপরাধী নেটওয়ার্কের অভ্যন্তরীণ বিরোধ ও বিভক্তির পর যে সহিংসতা শুরু হয়, এই হামলা তারই অংশ।

এই সহিংসতা মোকাবিলায় NSW Police আগে থেকেই Taskforce Falcon গঠন করে। দীর্ঘ তদন্তের পর শুক্রবার একজন সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়। মামলাটির তদন্ত এখনও চলমান রয়েছে।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: