

টেনিসকে বিদায় জানিয়েছেন সানিয়া মির্জা। তা সত্ত্বেও এবারের উইম্বলডনে খেলতে দেখা যাবে সানিয়া মির্জাকে। ভারতের কিংবদন্তি টেনিস তারকাকে অবশ্য মূলপর্বে খেলতে দেখা যাবে না।
বিশ্বের সাবেক এক নম্বর ডাবলস তারকা খেলবেন কিংবদন্তিদের বিভাগে। লেডিস লিজেন্ডস ইনভিটেশন ডাবলস বিভাগে খেলবেন তিনি। গত ৩ জুলাই থেকে এ খেলা শুরু হয়েছে।
গ্রেট ব্রিটেনের জোহানা কোন্টার সঙ্গে জুটি বেঁধেই কোর্টে খেলতে নামবেন তিনি। সানিয়া সদ্যই অবসর নিলেও তার পার্টনার কিন্তু ২০২১ সালেই খেলোয়াড় হিসেবে অবসর নিয়েছিলেন। সানিয়া মির্জার বাবা ইমাম মির্জাই তার মেয়ের উইম্বলডনে খেলার কথা নিশ্চিত করেন।
সানিয়ার সাবেক ডাবলস পার্টনার মার্টিনা হিঙ্গিস, চারবারের গ্র্যান্ডস্লামজয়ী কিম ক্লাইস্টার্সরাও এই টুর্নামেন্ট খেলবেন।




































আপনার মতামত লিখুন :