

ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আবুধাবিতে নির্ধারিত আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিরাও অংশ নেবেন। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো জানিয়েছেন, তাঁর দেশ বৈঠকে থাকবে; তবে ফ্রান্সের প্রতিনিধিত্ব কে করবেন, তা তখনো জানাননি তিনি।
মার্কিন দূত স্টিভ উইটকফের ঘোষণা অনুযায়ী, ১০ ও ১১ নভেম্বর ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের নিয়ে আলোচনা আয়োজন করছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ বন্ধের পাশাপাশি যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা চুক্তি, উত্তেজনা প্রশমন ও মানবিক বিষয়গুলো আলোচ্যসূচিতে রয়েছে।
তবে বৈঠকের ঘোষণা মানেই শান্তিচুক্তি নিশ্চিত নয়। সম্ভাব্য সমঝোতার শর্ত নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বড় মতপার্থক্য রয়ে গেছে। নতুন আলোচনা সেই দূরত্ব কতটা কমাতে পারে, সেদিকেই নজর থাকবে।














































আপনার মতামত লিখুন :