সাইবার হামলা নিয়ে জি৭ বৈঠক, রুশপন্থী হ্যাকারদের বিরুদ্ধে অভিযোগ ইতালির


নিউজ ডেক্স প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৬, ৪:২৪ অপরাহ্ন
সাইবার হামলা নিয়ে জি৭ বৈঠক, রুশপন্থী হ্যাকারদের বিরুদ্ধে অভিযোগ ইতালির

সাম্প্রতিক সাইবার হামলা মোকাবিলায় যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা করবেন জি৭ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। প্যারিসে ৯ ও ১০ নভেম্বরের বৈঠকে বিষয়টি আলোচ্যসূচিতে থাকছে বলে জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি।

তায়ানির অভিযোগ, রুশপন্থী হ্যাকাররা তাঁর ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে প্রকাশ করেছে। ইউক্রেনের প্রতি ইতালির সমর্থনের সঙ্গে ঘটনাটির সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে রাশিয়ার সরকারকে সরাসরি দায়ী করেননি ইতালির মন্ত্রী। তিনি স্পষ্ট করেছেন, হ্যাকারদের রুশপন্থী বললেও সরকারি সংশ্লিষ্টতার প্রমাণ থাকার দাবি করছেন না। ইউরোপসহ বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সাইবার ও অন্যান্য ‘হাইব্রিড’ হুমকির বিরুদ্ধে সম্ভাব্য সমন্বিত পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা হবে।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: