মিসরে দুই যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ৭ মৃত্যু, আহত শতাধিক


নিউজ ডেক্স প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৬, ৪:০৭ অপরাহ্ন
মিসরে দুই যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ৭ মৃত্যু, আহত শতাধিক

মিসরের গিজা প্রদেশের আল-আইয়াত এলাকায় দুই যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। রোববার, ৮ নভেম্বর দুর্ঘটনাটি ঘটে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

রেল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, গিজা থেকে ফাইয়ুমগামী একটি ট্রেন কায়রো থেকে আসওয়ানগামী অন্য ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়। আহতদের কাছাকাছি হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও ক্রেন পাঠানো হয়েছে। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন এবং অবহেলা প্রমাণিত হলে দায়ীদের জবাবদিহির আওতায় আনার কথা বলেছেন। দুর্ঘটনার কারিগরি কারণও তদন্ত করছে সরকারি কৌঁসুলির দপ্তর। 

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: