

নভেম্বর মাসে বেসরকারি খাতের ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নির্ধারিত দাম বেড়ে হয়েছে ২ হাজার ৬০ টাকা। অক্টোবরে দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা; অর্থাৎ এক মাসে বেড়েছে ২২৩ টাকা।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ঘোষিত নতুন দর ২ নভেম্বর রাত ৮টা থেকে কার্যকর হয়েছে। একই সঙ্গে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের মূল্য এবং ডলারের বিনিময় হার বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।














































আপনার মতামত লিখুন :