

আগামী ২১ জানুয়ারি ২০২৭ স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপে প্রায় ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, মেয়াদোত্তীর্ণ ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মামলা, সীমানাসংক্রান্ত জটিলতা এবং এলাকার পরিস্থিতি যাচাই করে তালিকা চূড়ান্ত করা হবে। এক উপজেলার সব ইউনিয়নে একসঙ্গে ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে।
প্রথম দুই ধাপে অধিকাংশ ইউনিয়নের ভোট শেষ করতে চায় কমিশন। তবে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর আনুষ্ঠানিক তফসিল স্থানীয়ভাবে ঘোষণা করবেন জেলা নির্বাচন কর্মকর্তারা।














































আপনার মতামত লিখুন :