কুইন্সল্যান্ডে দক্ষ অভিবাসনের নতুন সুযোগ, আগ্রহ নিবন্ধনে গুরুত্বপূর্ণ শর্ত


নিউজ ডেক্স প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
কুইন্সল্যান্ডে দক্ষ অভিবাসনের নতুন সুযোগ, আগ্রহ নিবন্ধনে গুরুত্বপূর্ণ শর্ত

অস্ট্রেলিয়ায় দক্ষ অভিবাসনপ্রত্যাশীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে কুইন্সল্যান্ড। রাজ্যটির ২০২৬–২৭ সালের স্টেট নমিনেটেড মাইগ্রেশন প্রোগ্রাম প্রকাশিত হয়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী, ৬ নভেম্বর থেকে আগ্রহ নিবন্ধন বা Registration of Interest—ROI গ্রহণ শুরুর সময় নির্ধারণ করা হয়েছে।

নতুন কর্মসূচিতে যোগ্যতার শর্ত হালনাগাদ করা হয়েছে। আবেদনপ্রত্যাশীদের বর্তমান দক্ষ ভিসার পথ, কুইন্সল্যান্ডের পেশার তালিকা এবং প্রয়োজনীয় নথির চেকলিস্ট মিলিয়ে নিতে বলেছে Migration Queensland।

অস্ট্রেলিয়ার ভেতরে থাকা আবেদনকারীদের জন্য বিশেষ শর্ত রয়েছে। ROI জমা দেওয়ার আগে তাঁদের ২০২৫–২৬ অর্থবছরের ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে এবং অস্ট্রেলিয়ান ট্যাক্সেশন অফিসের Notice of Assessment—NOA পেতে হবে। শুধু ট্যাক্স রিটার্ন জমা দিলেই এই শর্ত পূরণ হবে না।

তবে আগ্রহ নিবন্ধন করলেই রাজ্যের মনোনয়নের আবেদন করার আমন্ত্রণ নিশ্চিত নয়। কর্মসূচিটি অত্যন্ত প্রতিযোগিতামূলক বলে স্পষ্ট করেছে কর্তৃপক্ষ। তাই বাংলাদেশিসহ আগ্রহী আবেদনকারীদের হালনাগাদ যোগ্যতা ও নথির শর্ত যাচাই করে এগোনো জরুরি।

migration.qld.gov.au

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: