

অস্ট্রেলিয়ার অর্থনীতিতে মন্দার আশঙ্কা নতুন করে বাড়ছে। বেকারত্ব বৃদ্ধি, সরকারি ঋণের উচ্চমাত্রা এবং ঋণের সুদ পরিশোধের ব্যয় বাড়ায় অর্থনীতিবিদ ও বিনিয়োগকারীরা সতর্কবার্তা দিয়েছেন।
সাম্প্রতিক অর্থনৈতিক বিশ্লেষণে ওয়েস্টপ্যাক জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বর প্রান্তিকে অর্থনীতি সংকুচিত হওয়ার মডেলভিত্তিক সম্ভাবনা প্রায় ৩০ শতাংশে পৌঁছেছে। তবে পরপর দুই প্রান্তিকে অর্থনীতি সংকুচিত হওয়ার মাধ্যমে কারিগরি মন্দার সম্ভাবনা তারা ৫-৬ শতাংশ বলে হিসাব করেছে।
অন্যদিকে AMP-এর প্রধান অর্থনীতিবিদ শেন অলিভার মন্দার সম্ভাবনা ৪০ শতাংশে উন্নীত করেছেন।
সংসদীয় বাজেট অফিসের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে অস্ট্রেলিয়ার রাজ্য সরকারগুলোর মোট ঋণ প্রায় ৬৫০ বিলিয়ন ডলার এবং ফেডারেল সরকারের মোট ঋণ প্রায় এক ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, সরকারি ঋণের সুদ পরিশোধের ব্যয় বাড়তে থাকলে ভবিষ্যতে স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো এবং অন্যান্য সরকারি সেবায় ব্যয়ের সক্ষমতা চাপে পড়তে পারে।
এদিকে কর্মসংস্থানের দুর্বল পরিস্থিতি সাধারণ মানুষের আর্থিক উদ্বেগ আরও বাড়াচ্ছে। অর্থনীতিবিদদের সতর্কবার্তা-অস্ট্রেলিয়াকে এখনই ঋণ ব্যবস্থাপনা, উৎপাদনশীলতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে বাড়তি গুরুত্ব দিতে হবে।














































আপনার মতামত লিখুন :