

সিডনির রেডফার্নে দায়িত্ব পালনকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২০ বছর বয়সী NSW Police Constable Mia Lay নিহত হয়েছেন। শুক্রবার ভোরে একটি জরুরি ঘটনায় সাড়া দিতে যাওয়ার সময় তাদের চিহ্নিত পুলিশ গাড়িটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
NSW Police জানিয়েছে, শুক্রবার রাত প্রায় ১টা ৩০ মিনিটে পুলিশ গাড়িটি লাইট ও সাইরেন চালু রেখে Redfern-এর Gibbons Street দিয়ে উত্তর দিকে যাচ্ছিল। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে আঘাত করে। গাড়ির যাত্রী আসনে থাকা Constable Mia Lay ঘটনাস্থলেই মারা যান।
গাড়িটি চালাচ্ছিলেন ২৪ বছর বয়সী এক পুরুষ কনস্টেবল। NSW Ambulance-এর প্যারামেডিকরা ঘটনাস্থলে তাকে চিকিৎসা দেওয়ার পর Royal Prince Alfred Hospital-এ নিয়ে যান। সর্বশেষ তথ্যে তার অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।
NSW Police Commissioner Mal Lanyon জানিয়েছেন, Mia Lay মাত্র ১৬ মাস ধরে পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন এবং South Sydney Police Area Command-এ দায়িত্ব পালন করছিলেন। কমিশনারের ভাষ্য অনুযায়ী, তরুণ এই কর্মকর্তা কর্মজীবনের শুরুতেই অসাধারণ সম্ভাবনা দেখিয়েছিলেন এবং সহকর্মীদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন।
দুই পুলিশ সদস্য তখন Glebe এলাকায় একটি গাড়ি চুরির খবরের ঘটনায় জরুরি দায়িত্বে যাচ্ছিলেন বলে পুলিশ কমিশনার জানিয়েছেন। তবে ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, গাড়িটির গতি কত ছিল বা অন্য কোনো বিষয় এতে ভূমিকা রেখেছিল কি না—এসব এখনো তদন্তাধীন।
NSW Police দুর্ঘটনাটিকে Critical incident হিসেবে ঘোষণা করেছে এবং ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার সব পরিস্থিতি খতিয়ে দেখতে Crash Investigation Unit কাজ করছে। Law Enforcement Conduct Commission (LECC)-কেও বিষয়টি জানানো হয়েছে এবং সংস্থাটি তদন্ত স্বাধীনভাবে পর্যবেক্ষণ করছে।
NSW Premier Chris Minns নিহত কর্মকর্তার পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, প্রতিদিন পুলিশ সদস্যরা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য নিজেদের ঝুঁকির মধ্যে রাখেন এবং এই ঘটনায় পুরো NSW Police পরিবার শোকাহত।
দুর্ঘটনার সময় ওই এলাকায় থাকা কারও কাছে Dashcam বা mobile phone footage থাকলে তা তদন্তকারীদের দেওয়ার আহ্বান জানিয়েছে NSW Police। প্রাসঙ্গিক তথ্য থাকলে Crime Stoppers-এর 1800 333 000 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
মাত্র ২০ বছর বয়সে দায়িত্ব পালন করতে গিয়ে Mia Lay-এর মৃত্যু NSW Police এবং বৃহত্তর সিডনি কমিউনিটিতে গভীর শোকের সৃষ্টি করেছে।












































আপনার মতামত লিখুন :