

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার-অ্যাপেক-সম্মেলনের ফাঁকে প্রায় ৯০ মিনিট আলোচনা করেন তিন নেতা। বৈঠকে তাঁরা পারমাণবিক যুদ্ধ প্রতিরোধের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং জ্বালানি তেলের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর অভিপ্রায় জানান। তবে বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং চলমান যুদ্ধগুলোর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত সীমিত ছিল।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যৌথ ঘোষণায় পারমাণবিক ঝুঁকি কমানো ও অস্ত্রের বিস্তার ঠেকাতে সংলাপের কথা থাকলেও কোনো সময়সীমা দেওয়া হয়নি। তিন দেশের পারমাণবিক অস্ত্রভান্ডার কমানোর চুক্তি নিয়ে আলোচনার পরিকল্পনাও ঘোষণা করা হয়নি। এমনকি ঘোষণায় ইউক্রেনের যুদ্ধ ও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতের সরাসরি উল্লেখ ছিল না।
বৈঠককে ট্রাম্প বড় সাফল্য হিসেবে তুলে ধরলেও বিশ্লেষকদের মূল্যায়ন সতর্ক। রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, নেতাদের ব্যক্তিগত সম্পর্ককে অগ্রাধিকার দেওয়ার তাঁর কূটনৈতিক কৌশল এবারও গুরুত্বপূর্ণ বিরোধ মেটাতে দৃশ্যমান ফল আনতে পারেনি। ইরান, ইউক্রেন ও তাইওয়ান প্রশ্নে অগ্রগতির স্পষ্ট লক্ষণ মেলেনি; বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও মতপার্থক্য রয়ে গেছে।














































আপনার মতামত লিখুন :