

হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত লেগে দুটি তেল ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনী। বুধবার, ২৫ নভেম্বর ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত বিবৃতির বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স। জাহাজ দুটির নাম বা নাবিকদের অবস্থা সম্পর্কে ওই প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।
তেহরান জানিয়েছে, ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার এবং সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধসহ তাদের শর্ত পূরণ না হলে হরমুজে স্বাভাবিক জাহাজ চলাচল ফিরবে না। কাতারের মধ্যস্থতায় পাঠানো প্রস্তাবে ইরান বলেছে, ওয়াশিংটন শর্ত পূরণ করলে ৪৮ ঘণ্টার মধ্যে প্রণালি খুলে দেওয়া সম্ভব। নতুন কোনো চুক্তির ঘোষণা আসেনি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। সংঘাতের আগে বিশ্বে বাণিজ্য হওয়া তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে যেত। এই পথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় মধ্যপ্রাচ্যের বাইরেও জ্বালানি সরবরাহ ও দামের ওপর চাপ পড়েছে।














































আপনার মতামত লিখুন :