কে হচ্ছেন বিরোধী দল?


অনলাইন ডেক্স প্রকাশের সময় : জানুয়ারী ৮, ২০২৪, ৬:৪৬ অপরাহ্ন
কে হচ্ছেন বিরোধী দল?

দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ। তাদের আসন সংখ্যা ২২৩ টি। এর পর সব থেকে বেশি আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাদের আসন সংখ্যা ৬২টি। এ ছাড়া জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন।

এখন নানা মনে প্রশ্ন হচ্ছে— আগামী দ্বাদশ সংসদ অধিবেশনে বিরোধী দলের ভূমিকায় থাকবে কারা। এ বিষয়ে মত দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক।

রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমদ আগামী সংসদে বিরোধী দল হিসেবে স্বতন্ত্র প্রার্থীদের এ সম্ভাবনার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আওয়ামী স্বতন্ত্র লীগ হবে বিরোধী দল’।

মহিউদ্দিন আহমদ বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে— আওয়ামী লীগের একটি প্রক্সি বিরোধী দল হবে এবং আওয়ামী স্বতন্ত্র লীগ জাতীয় পার্টিকে নিয়ে বিরোধী দল হবে।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: