মেলবোর্ন কাপে পয়েন্ট অব ল’র জয়, ইতিহাস গড়লেন প্রশিক্ষক সিয়ারন মাহের


নিউজ ডেক্স প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৬, ৫:২৪ অপরাহ্ন
মেলবোর্ন কাপে পয়েন্ট অব ল’র জয়, ইতিহাস গড়লেন প্রশিক্ষক সিয়ারন মাহের

অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী মেলবোর্ন কাপে এবার জয় পেয়েছে পয়েন্ট অব ল (Point of Law)। মঙ্গলবার, ৩ নভেম্বর ফ্লেমিংটন রেসকোর্সে জকি ইথান ব্রাউনের পরিচালনায় শিরোপা জেতে ঘোড়াটি। একই প্রশিক্ষকের তিনটি ঘোড়া প্রথম তিন স্থান দখল করায় প্রতিযোগিতার ১৬৬ বছরের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন সিয়ারন মাহের।

রোমাঞ্চকর দৌড়ের বড় একটি অংশে এগিয়ে ছিল রয়্যাল সুপ্রেমেসি। তবে শেষ দিকে দুর্দান্ত গতিতে প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে জয় নিশ্চিত করে পয়েন্ট অব ল। দ্বিতীয় হয়েছে জাহরান এবং তৃতীয় জুজা কিবো—দুটিই মাহেরের প্রশিক্ষিত ঘোড়া। এটি মাহেরের দ্বিতীয় এবং জকি ইথান ব্রাউনের প্রথম মেলবোর্ন কাপ জয়।

৩ হাজার ২০০ মিটারের এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা দেখতে ফ্লেমিংটনে উপস্থিত ছিলেন ৯৭ হাজার ১১২ জন দর্শক, যা ২০১৬ সালের পর সর্বোচ্চ। এবারের মূল প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য ছিল ১ কোটি ২ লাখ অস্ট্রেলীয় ডলার।

ঘোড়দৌড়ের পাশাপাশি রঙিন পোশাক, নজরকাড়া টুপি ও সংগীত আয়োজনে উৎসবমুখর হয়ে ওঠে মাঠ। ব্রিটিশ সংগীততারকা রবি উইলিয়ামস মূল দৌড়ের আগে সংগীত পরিবেশন করেন এবং দিনের শেষ রেসের পর ৭৫ মিনিটের কনসার্টে দর্শকদের মাতিয়ে রাখেন। 

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: