

লেবানন ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধবিরতি পরিস্থিতি নিয়ে লেবানন দেশটির সরকারের সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসা পর্যন্ত নিরাপদ স্থানে আশ্রয়গ্রহণকারী প্রবাসী বাংলাদেশিদের নিজ নিজ অবস্থান ত্যাগ না করার নির্দেশ দিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে দূতাবাস কর্তৃপক্ষ প্রবাসীদের এখনই আশ্রয়স্থল ত্যাগ না করার অনুরোধ জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতি বিষয়ে লেবানন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো দিকনির্দেশনা বা ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়স্থল ত্যাগ না করার অনুরোধ করা হচ্ছে।
এতে আরও বলা হয়, নিয়োগকর্তা বা কফিল নিজ বাসস্থান বা কর্মস্থলে নিরাপদ পরিস্থিতি নিশ্চিত করলে তবেই সংশ্লিষ্ট প্রবাসীদের কর্মস্থল বা আবাসস্থলে ফেরার বিষয়ে পরামর্শ প্রদান করা হলো।








































আপনার মতামত লিখুন :