মারা গেলেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি


নিউজ ডেক্স প্রকাশের সময় : অগাস্ট ৯, ২০২৬, ৭:৩৬ পূর্বাহ্ন
মারা গেলেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি

ফুটবল বিশ্বের অন্যতম কিংবদন্তি লিওনেল মেসি হারালেন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মানুষকে। মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট হোর্হে মেসি মারা গেছেন।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার (৭ আগস্ট) রাতে রোসারিওর একটি ক্লিনিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন হোর্হে মেসি। রাত প্রায় ১০টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি।

লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ারে হোর্হে মেসির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠের বাইরের বিভিন্ন বিষয় তিনি দীর্ঘদিন ধরে সামলেছেন এবং ছেলের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ প্রতিটি বাঁকে পাশে থেকেছেন।

শৈশবে মেসির চিকিৎসার প্রয়োজনীয়তা নিশ্চিত করতে হোর্হে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে মেসির পরিবার ইউরোপে পাড়ি জমালে বার্সেলোনায় ছেলের সঙ্গে থেকে তার ক্যারিয়ারের কঠিন সময়গুলোতেও পাশে ছিলেন তিনি।

শুধু বাবা হিসেবেই নয়, মেসির এজেন্ট হিসেবেও দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন হোর্হে। তার পরামর্শ ও সহযোগিতা মেসির পেশাদার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ছিল।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: