

বন্ধুদের ভিড়ে হাঁটলেও রেহাই নেই! অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার উত্তরPic-পূর্বাঞ্চলে ১২ বছরের লুইসকে গত ছয় বছর ধরে প্রতি বসন্তে আলাদা করে তাড়া করছে একটি ম্যাগপাই পাখি। ঘটনাটি অদ্ভুত শোনালেও পাখিটির আক্রমণে একাধিকবার আহত হয়েছে সে।
এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, সাইকেল চালানোর সময় প্রথম পাখিটির আক্রমণের মুখে পড়ে লুইস। পরে আত্মরক্ষায় ঝাড়ু দিয়ে আঘাত করার পর বিরোধ আরও বাড়ে। এখন স্কুলে যেতে কখনও পথ বদলাতে হয় তাকে; পাখিটিকে শান্ত করতে কথা বলেও চেষ্টা করেছে সে।
লুইসের ধারণা, তার লাল চুল আর ‘মালেট’ ধরনের চুলের কাট তাকে সহজে চিনিয়ে দেয়। গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড্যারিল জোন্সও বলেছেন, স্বতন্ত্র চেহারা পাখিটির কাছে তাকে চেনা সহজ করতে পারে। ম্যাগপাই মানুষের মুখ মনে রাখতে পারে এবং দীর্ঘদিন নির্দিষ্ট কাউকে লক্ষ্য করতে পারে।
তবে বিশেষজ্ঞের মতে, সম্পর্ক বদলানো সম্ভব। আপাতত লুইসের বসন্ত কাটছে এক প্রতিবেশীর সঙ্গে সন্ধির চেষ্টায় – যার ডানা আছে, কিন্তু ক্ষমা করার তাড়া নেই!














































আপনার মতামত লিখুন :