ইরানে শিগগিরই হামলা হতে পারে: মার্কিন সিনেটর


নিউজ ডেক্স প্রকাশের সময় : মে ২, ২০২৬, ৭:৪৬ পূর্বাহ্ন
ইরানে শিগগিরই হামলা হতে পারে: মার্কিন সিনেটর

ইরানে যুক্তরাষ্ট্র খুব শিগগিরই হামলা চালাতে পারে বলে সিএনএনকে জানিয়েছেন মার্কিন ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেন্থা। শুক্রবার (১ মে) আল জাজিরার লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়।

সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে হুঁশিয়ারি দিয়ে রিচার্ড ব্লুমেন্থাল জানান, সরকারের উচ্চপর্যায়ের ব্রিফিং ও বিভিন্ন সূত্র থেকে তিনি এমন ধারণা পেয়েছেন যে, ইরানে একটি আসন্ন সামরিক হামলা খুবই জোরালোভাবে আলোচনার টেবিলে রয়েছে।

ইরানের ওপর এই সম্ভাব্য হামলাকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। ব্লুমেন্থাল সতর্ক করে বলেন, এমন পদক্ষেপ মার্কিন সেনাদের জীবনকে বিপদের মুখে ফেলতে পারে এবং সম্ভাব্য ব্যাপক হতাহতের কারণ হতে পারে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে নতুন করে যুদ্ধ শুরুর ইঙ্গিত দিয়েছেন। এটিই চলমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আলোচনার আসল অবস্থা কেউ জানে না, শুধু আমি আর কয়েকজন জানি’। তিনি আরও বলেন, বাইরে থেকে আলোচনা স্থবির মনে হলেও বাস্তবে তা এগোচ্ছে বলেও ইঙ্গিত দেন তিনি।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: