আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের


নিউজ ডেক্স প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার প্রতিবাদে শনিবার (২০ জুন) হরমুজ প্রণালি বন্ধ করে দেয়া হয়।

ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি ও রয়টর্স এ খবর প্রকাশ করেছে।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ইরান এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।

ইরানের সামরিক কমান্ড জানায়, এই পদক্ষেপকে ‘প্রথম ধাপ’ হিসেবে দেখা হচ্ছে। এটি একটি প্রতিক্রিয়া, যা তারা ‘আগ্রাসন’ হিসেবে উল্লেখ করেছে। তারা সতর্ক করে আরও বলেছে, যদি এমন ‘আগ্রাসন’ অব্যাহত থাকে তবে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এই সিদ্ধান্তের ফলে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে আবারও বড় ধরনের ঝুঁকিতে পড়বে। ফলে তা বিশ্ব বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: