ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস


নিউজ ডেক্স প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২৬, ৭:০৯ পূর্বাহ্ন
ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস

সংঘাতের শুরুতেই বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে ইরানের এক হামলায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক সরবরাহ কার্যক্রম মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্র নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাহরাইনের নৌঘাঁটিটি অকার্যকর হয়ে পড়ার পর বাধ্য হয়ে মার্কিন নৌবাহিনীকে দিয়েগো গার্সিয়া দ্বীপের ওপর নির্ভর করতে হয়। তবে ভারত মহাসাগরের এই দ্বীপটি মধ্যপ্রাচ্য ও ইরানের কাছাকাছি থাকা মার্কিন বিমানবাহী রণতরিগুলো থেকে প্রায় ৩ হাজার ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত।

দূরত্বের এই দীর্ঘ সরবরাহপথের ফলে সাগরে থাকা মার্কিন যুদ্ধজাহাজ ‘আব্রাহাম লিংকন’-এ তীব্র রসদ সংকট ও প্রশাসনিক চাপ তৈরি হয়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, বিমানবাহী রণতরিটির প্রায় ৫ হাজার সদস্যের ক্রু দল কোনো বন্দরে না ভিড়ে একটানা প্রায় নয় মাস সমুদ্রে অবস্থান করতে বাধ্য হন।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: