

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের সীমিত হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, মার্কিন বাহিনীর বিরুদ্ধে ব্যবহৃত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। তাঁরা অভিযানটিকে ‘আত্মরক্ষামূলক’ বলে বর্ণনা করেছেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত অবসানে কাতারের মধ্যস্থতা চললেও চুক্তি এখনও দূরে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা। তেহরান হরমুজ প্রণালি খুলে দেওয়ার আগে তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার, মার্কিন নৌ অবরোধের অবসান এবং আটকে থাকা অর্থ ছাড়ের দাবি জানিয়েছে।
অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরও হামলার পক্ষে চাপ দিয়েছেন বলে অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আঞ্চলিক মিত্ররা ওয়াশিংটনকে নতুন করে বড় সংঘাতে না জড়ানোর আহ্বান জানাচ্ছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটন ও তেহরান মধ্যস্থতাকারীদের প্রস্তাব পর্যালোচনা করছে। আলোচনা অব্যাহত থাকলেও এখন পর্যন্ত চূড়ান্ত সমঝোতার ঘোষণা আসেনি।














































আপনার মতামত লিখুন :