AI যুগে বড় সিদ্ধান্ত: অস্ট্রেলিয়ায় প্রথম Royal Commission শুরু; চাকরি, শিক্ষা ও ভবিষ্যৎ নিয়ন্ত্রণে তদন্ত


নিউজ ডেক্স প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৬, ৫:১৫ অপরাহ্ন
AI যুগে বড় সিদ্ধান্ত: অস্ট্রেলিয়ায় প্রথম Royal Commission শুরু; চাকরি, শিক্ষা ও ভবিষ্যৎ নিয়ন্ত্রণে তদন্ত

AusBangla News: কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI)-এর দ্রুত বিস্তার, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সমাজে এর সম্ভাব্য প্রভাব খতিয়ে দেখতে South Australia সরকার আজ, ১ অক্টোবর ২০২৬, Royal Commission into Artificial Intelligence শুরু করেছে। অস্ট্রেলিয়ায় AI নিয়ে এ ধরনের উচ্চপর্যায়ের তদন্ত এটিই প্রথম।

Royal Commission-এর মূল লক্ষ্য হলো AI-এর সুযোগ কাজে লাগানোর পাশাপাশি এর সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় ভবিষ্যৎ নীতি ও নিয়ন্ত্রক কাঠামোর বিষয়ে সরকারকে সুপারিশ দেওয়া। তদন্তে রাজ্য ও জাতীয় পর্যায়ের regulation, শিক্ষা ও বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্যসহ সরকারি সেবা, দক্ষতা ও কর্মসংস্থান এবং AI-সম্পর্কিত অবকাঠামোর প্রভাব পর্যালোচনা করা হবে।

South Australian Premier Peter Malinauskas বলেছেন, AI মানবসমাজের জন্য বড় সুযোগ তৈরি করলেও নিয়ন্ত্রণহীনভাবে এর বিস্তার কর্মক্ষেত্র ও সমাজে উল্লেখযোগ্য ঝুঁকি সৃষ্টি করতে পারে। সরকার তাই এমন একটি কাঠামো চায়, যেখানে প্রযুক্তির সুবিধা পাওয়া যাবে কিন্তু মানুষ ও কর্মসংস্থানের স্বার্থও সুরক্ষিত থাকবে।

Commission ব্যবসা প্রতিষ্ঠান, প্রযুক্তি কোম্পানি, শিল্প সংগঠন, ইউনিয়ন, গবেষক, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞসহ বিভিন্ন পক্ষের কাছ থেকে সাক্ষ্য ও মতামত গ্রহণ করবে। বিশেষভাবে AI-এর কারণে চাকরির ধরন পরিবর্তন, শিক্ষায় প্রযুক্তির ব্যবহার, সরকারি সেবা এবং data centre ও বিদ্যুৎ ব্যবস্থার ওপর প্রভাবও আলোচনায় থাকবে।

Royal Commission-এর চূড়ান্ত প্রতিবেদন ১ জুলাই ২০২৭-এর মধ্যে South Australian Government-এর কাছে জমা দেওয়ার কথা রয়েছে।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: