স্বামীর ক্যানসারের কারণে পদ ছাড়ছেন তুলসী গ্যাবার্ড


নিউজ ডেক্স প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৭:২৩ পূর্বাহ্ন
স্বামীর ক্যানসারের কারণে পদ ছাড়ছেন তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তুলসী গ্যাবার্ড। স্বামীর ক্যানসার শনাক্ত হওয়ায় পারিবারিক কারণে তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার এ ঘোষণা দিয়ে তুলসী গ্যাবার্ড জানান, আগামী জুন মাসের শেষ দিকে তিনি পদত্যাগ করবেন।

দেশটির সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে জাতীয় গোয়েন্দা পরিচালকের পদটি ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ার হামলার পর তৈরি করা হয়। জাতীয় নিরাপত্তা কাঠামোর গুরুত্বপূর্ণ এই পদটি মার্কিন কংগ্রেস অনুমোদন করেছিল।

গত বছর জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প সাবেক ডেমোক্রেট কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ডকে জাতীয় গোয়েন্দা পরিচালকের দায়িত্বে নিয়োগ দেন।

এম জি

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: