জাহাজবাড়িতে ৯ হত্যা: হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ জুন


নিউজ ডেক্স প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
জাহাজবাড়িতে ৯ হত্যা: হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ জুন

রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে ‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৯ তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি ৭ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করেন।

এদিকে, রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় রাজসাক্ষী হতে চেয়েছেন সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল। তার জামিন চেয়ে আজ শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী হায়দার।

আবদুল জলিল মণ্ডলের জামিন আবেদন নামঞ্জুর করেন ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি ১৪ মে দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: