আগামী ২৭ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের ইফতার ডিনার ও দোয়া মাহফিল


নিউজ ডেক্স প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ৪:১৮ পূর্বাহ্ন
আগামী ২৭ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের ইফতার ডিনার ও দোয়া মাহফিল

মোহাম্মদ আব্দুল মতিন: অস্ট্রেলিয়ায় বসবাসরত লেখক ও সাংবাদিকদের বৃহত্তম সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ডিনার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৭ ফেব্রুয়ারি, শুক্রবার।

অনুষ্ঠানটি সিডনির মিন্টু এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ও স্বনামধন্য বাংলাদেশি রেস্তোরাঁ Nawab’s Restaurant-এ আয়োজন করা হয়েছে। এতে সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করবেন।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া মাহফিল পরিচালনা করবেন বিশিষ্ট ইসলামিক স্কলার হাফেজ মাওলানা মুফতি সাফাত আনোয়ার। তিনি অস্ট্রেলিয়ার দারুল নাসিহাহ-এর প্রিন্সিপাল এবং একজন হাফেজে কুরআন, আলেম ও মুফতি। পাশাপাশি তিনি নিউ সাউথ ওয়েলস (NSW) সরকার কর্তৃক নিবন্ধিত Marriage Celebrant হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এশা ও তারাবির নামাজের গুরুত্ব বিবেচনায় ইফতারের পর কোনো আলোচনা অনুষ্ঠান রাখা হয়নি। সে কারণে দোয়া মাহফিলে শরিক হওয়ার জন্য অতিথিদেরকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের মধ্যে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: