জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত : উপদেষ্টা আসিফ মাহমুদ


অনলাইন ডেক্স প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০২৫, ৪:৩৮ অপরাহ্ন
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত : উপদেষ্টা আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জাতীয় নির্বাচনে আইন-শৃঙ্খলার ক্ষেত্রে স্থানীয় সরকারের সংস্থাগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখে। এজন্য জাতীয় নির্বাচন আয়োজন করার আগে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধিদেরকে সামনে নিয়ে আসা উচিত।

 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত ষষ্ঠ কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

 

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো আলোচনা বা জাতীয় নির্বাচনের আগে হওয়ার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নেন জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এটা একটা সমস্যা, আমাদের অফিসাররা অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিভিন্ন সংস্থায় কাজ করছেন। তারা প্রতিনিয়তই বলছেন প্রশাসক বা নির্বাচন দিয়ে জনপ্রতিনিধি দেন। বিভাগীয় কমিশনারের সিটি করপোরেশনের দায়িত্ব আর জেলা প্রশাসকদের উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে হচ্ছে। এক জনকে যখন দুই তিনটা দায়িত্ব পালন করতে হয়, তখন তিনি কোনো দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারেন না। সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধিদেরকে নিয়ে আসা উচিত।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: