রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত


নিউজ ডেক্স প্রকাশের সময় : অগাস্ট ৯, ২০২৬, ৮:২১ পূর্বাহ্ন
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থী দেয়ার বিষয়টি চূড়ান্ত করা হবে। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জামায়াতে ইসলামীর সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করবে। এ লক্ষ্যে রোববার (৯ আগস্ট) ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। বিরোধীদলের প্রার্থী দেয়ার বিষয়টি ১১ দলীয় ঐক্যের ওই বৈঠকে চূড়ান্ত করা হবে।

এ ছাড়াও বৈঠকে দেশের বিরাজমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার ইস্যু ও ১১ দলীয় ঐক্য ঘোষিত রাজনৈতিক কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে অন্যদের মধ্যে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: