

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেছেন, এই দুর্যোগের সময়ে নেপালের প্রয়োজন হলে বাংলাদেশ সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। বাংলাদেশ সরকারও উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহযোগিতার প্রস্তুতির কথা জানিয়েছে।














































আপনার মতামত লিখুন :