নিজের ক্যানসারের খবর দিলেন নেতানিয়াহু


নিউজ ডেক্স প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
নিজের ক্যানসারের খবর দিলেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার শরীরে প্রোস্টেট ক্যানসার শনাক্ত হওয়ার তথ্য প্রকাশ করেছেন।  শুক্রবার বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশকালে তিনি নিজেই এই চাঞ্চল্যকর তথ্য জানান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

৭৬ বছর বয়সী এই নেতা জানান, প্রায় দুই মাস আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় চিকিৎসকেরা তার প্রোস্টেটে এক সেন্টিমিটারেরও কম আকারের একটি ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত করেন।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে প্রোস্টেট জনিত সমস্যার কারণে তার একটি অস্ত্রোপচার হয়েছিল। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, টিউমারটি প্রাথমিক পর্যায়ে ছিল এবং এটি শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি।

নেতানিয়াহু স্বীকার করেছেন যে, ক্যানসার ধরা পড়ার বিষয়টি তিনি ইচ্ছে করেই গোপন রেখেছিলেন। তার দাবি, আঞ্চলিক অস্থিরতার মধ্যে ইরান যেন এই অসুস্থতাকে কেন্দ্র করে কোনো ধরনের নেতিবাচক প্রচারণা চালানোর সুযোগ না পায়, সেজন্যই তিনি প্রতিবেদন প্রকাশে বিলম্ব করেছেন। বর্তমানে প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়েছে এবং তিনি সুস্থ আছেন বলে দাবি করেছেন।

জেএইচআর

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: