

মোহাম্মাদ আবদুল মতিন: আল্লাহ পাকের অশেষ রহমত ও প্রবাসী বাংলাদেশি মুসলিম কমিউনিটির ঐকান্তিক প্রচেষ্টায় সিডনির লাকেম্বায় একটি ঐতিহাসিক সাফল্য অর্জিত হলো। টানা চার মাসের কঠোর পরিশ্রমের পর আইপিডিসি (IPDC)-এর উদ্যোগে ৯০ বছর ধরে চালু একটি চার্চ ক্রয় করে সেটিকে মসজিদে রূপান্তরের অফিশিয়াল কার্যক্রম সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ।
লাকেম্বার হৃদয়ে অবস্থিত দীর্ঘদিনের এই গির্জাকে খাঁটি মসজিদে রূপান্তরের মুহূর্তটি ছিল আবেগঘন ও ঐতিহাসিক। ‘আল্লাহু আকবার’ ধ্বনির মাধ্যমে পবিত্রকরণের এই বিশেষ অনুভূতি প্রত্যক্ষ করার সৌভাগ্য অল্প কিছু মানুষেরই হয়। এই অর্জন শুধু একটি স্থাপনার রূপান্তর নয়, এটি প্রবাসে বসবাসরত মুসলিম কমিউনিটির ঈমান, ঐক্য ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্ত ভিত্তির প্রতীক।
এই মহৎ উদ্যোগে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দান করেছেন, লজিস্টিক ও বুদ্ধিবৃত্তিক পরামর্শ দিয়েছেন, নিরলসভাবে সহযোগিতা করেছেন-সবার খেদমত আল্লাহ তায়ালা কবুল করুন। মহান আল্লাহর দরবারে দোয়া, এই মসজিদ আমাদের সকলের জন্য সাদাকায়ে জারিয়াহ হিসেবে কবুল হোক।
নবপ্রতিষ্ঠিত মসজিদটির নামকরণ করা হয়েছে ‘ঈসা ইবনে মরিয়ম মসজিদ, লাকেম্বা’ যা শান্তি, সহাবস্থান ও মানবিক মূল্যবোধের এক অনন্য বার্তা বহন করে।
আইপিডিসির নেতৃবৃন্দ অস্ট্রেলিয়ান মুসলিম কমিউনিটির প্রতি আহ্বান জানিয়েছেন, মসজিদের অবকাঠামো উন্নয়ন, নিয়মিত কার্যক্রম ও ভবিষ্যৎ সম্প্রসারণে উদারহস্তে সহযোগিতা করার জন্য।
দান ও যোগাযোগ:
• Bank Account Name: IPDC MP
• BSB: 083 961
• Account Number: 844 393 705
এছাড়া donate@masjidisa.au পে-আইডি অথবা masjidisa.au/donate লিংকের মাধ্যমেও দান করা যাবে।
মসজিদ সংক্রান্ত যে কোনো তথ্য বা মতামতের জন্য যোগাযোগ: info@masjidisa.au,
ফোন: 0402 406 134।






































আপনার মতামত লিখুন :