জব্দকৃত ইরানি সম্পদ ফেরতে সম্মতির খবর ‘ভিত্তিহীন’


নিউজ ডেক্স প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৬, ৬:২৯ পূর্বাহ্ন
জব্দকৃত ইরানি সম্পদ ফেরতে সম্মতির খবর ‘ভিত্তিহীন’

ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে এমন আন্তর্জাতিক সংবাদকে নাকচ করেছে ওয়াশিংটন। হোয়াইট হাউসে কর্মরত এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র নেয়নি। খবর জানিয়েছে আল জাজিরা।

শনিবার বার্তা সংস্থা রয়টার্স-এর এক প্রতিবেদনে দাবি করা হয়, কাতারসহ বিভিন্ন দেশের ব্যাংকে থাকা ইরানের জব্দ অর্থ ছাড়তে যুক্তরাষ্ট্র নীতিগতভাবে সম্মত হয়েছে। সেখানে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার উদ্ধৃতিও উল্লেখ করা হয়।

তবে ওই প্রতিবেদন প্রকাশের পরপরই যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ইরানের সম্পদ মুক্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো ধরনের সম্মতি দেওয়া হয়নি।

এদিকে ইসলামাবাদে চলমান ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রেক্ষাপটে এ ধরনের পরস্পরবিরোধী তথ্য সামনে আসায় কূটনৈতিক অঙ্গনে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বিশ্লেষকদের মতে, আলোচনা চললেও দুই পক্ষের অবস্থানে এখনো বড় ধরনের দূরত্ব রয়ে গেছে, যা সমঝোতা প্রক্রিয়াকে জটিল করে তুলছে।

সূত্র: আল জাজিরা

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: