

গাজায় ইসরায়েল পাল্টা বিমান হামলা চালায়। এত অন্তত ১৬১ জন ফিলিস্তিনি নিহত হয়। এছাড়া আহত হয়েছেন হাজারেরও বেশি মানুষ।
ইসরায়েলের যুদ্ধবিমান বেসামরিক ভবনে হামলা চালাচ্ছে ফলে বহু মানুষ হতাহত হয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে হামলার তীব্রতা বাড়ছে। গাজার স্থানীয় প্রশাসন, সাধারণ মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। ‘সোর্ড অব আইরন’ অভিজানের অংশ হিসেবে এই পাল্টা হামালা শুরু করেছে ইসরায়েল।
এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুমকি দেন গাজা লক্ষ্য করে হামলা চালানো হবে। তিনি বলেন, এ মুহূর্তে আমি রিজার্ভ সেনাদের জড়ো করা এবং শক্তিশালী প্রতিশোধমূলক জবাব দেওয়ার নির্দেশ দিয়েছি, যা শত্রুরা কখনো কল্পনা করেনি। শত্রুরা এমন মূল্য দেবে যা তারা ভাবতেও পারেনি। আমি সাধারণ মানুষকে সেনাবাহিনীর নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমরা এখন যুদ্ধে আছি এবং আমরা এ যুদ্ধে জয়ী হব।
নেতানিয়াহু এই হুমকির কিছু সময় পর থেকে গাজা উপত্যকায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। হামাসের হামলায় এখন পর্যন্ত ৪০ ইসরায়েলি নিহত হয়েছেন এবং ৭৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
আরও পড়ুনঃ নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী






































আপনার মতামত লিখুন :