এক ভেড়ার পেছনে পুলিশের চার ঘণ্টা!


নিউজ ডেক্স প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৬, ৮:৪২ অপরাহ্ন
এক ভেড়ার পেছনে পুলিশের চার ঘণ্টা!

অপরাধী ধরতে নয়, পালিয়ে যাওয়া এক ভেড়াকে উদ্ধার করতে চার ঘণ্টা ছুটতে হলো অস্ট্রেলিয়ার পুলিশকে! পশ্চিম অস্ট্রেলিয়ার ইউক্লা এলাকায় ঘটেছে এই মজার ঘটনা।

গত ১ অক্টোবর বর্ডার ভিলেজে একটি পশুবাহী ট্রাক থেকে ভেড়াটি পালিয়ে যায়। সড়কে ঘোরাঘুরি শুরু করলে যান চলাচলে বিঘ্ন ঘটে। খাবারের লোভ দেখিয়েও তাকে কাছে আনতে পারেননি পুলিশ সদস্যরা।

শেষ পর্যন্ত ভেড়ার ডাক অনুকরণ করে দীর্ঘ চেষ্টার পর এক কর্মকর্তা প্রাণীটিকে নিরাপদে ধরে ফেলেন। আদর করে তার নাম রাখা হয় ‘গ্ল্যাডিস’। পরে তাকে মুন্ড্রাবিলা ক্যাটল স্টেশনে নিয়ে অন্য ভেড়ার পালের সঙ্গে রাখা হয়।

১৬ অক্টোবর প্রকাশিত এই ঘটনার খবর যেন মনে করিয়ে দিল—অস্ট্রেলিয়ায় পুলিশের দায়িত্বে মাঝেমধ্যে ভেড়া ধরাও পড়ে!

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: