

এএফএল মৌসুম শেষে খেলোয়াড়দের ঐতিহ্যবাহী ‘ম্যাড মানডে’ উদ্যাপনের কিছু দৃশ্য প্রকাশ্যে আসার পর নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। একজন লেবার এমপি এই ধরনের উদ্যাপনকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন।
রিচমন্ড টাইগার্সের খেলোয়াড়দের ভিক্টোরিয়ার গারফিল্ড শহরে আয়োজিত উদ্যাপনের ভিডিওতেও কয়েকজনকে খালি গায়ে মদ্যপান এবং পরস্পরকে বেল্টজাতীয় বস্তু দিয়ে আঘাত করার ভঙ্গিতে দেখা যায়। তবে খেলোয়াড়েরা কোনো আনুষ্ঠানিক আচরণবিধি ভঙ্গ করেছেন—এমন অভিযোগ এখনো ওঠেনি।
সাবেক খেলোয়াড় ও চ্যানেল সেভেনের বিশ্লেষক কেন কর্নস ঘটনাটিকে ‘বিব্রতকর’ হিসেবে বর্ণনা করেন। চলতি মৌসুমে মাত্র তিনটি ম্যাচ জিতে টানা দ্বিতীয়বার ১৭তম স্থানে থাকা একটি দলের এভাবে উদ্যাপন করা কতটা যৌক্তিক, তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।














































আপনার মতামত লিখুন :