নিয়মে বড়সড় পরিবর্তন আনছে আইসিসি


নিউজ ডেক্স প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ৪:২৭ অপরাহ্ন
নিয়মে বড়সড় পরিবর্তন আনছে আইসিসি

ক্রিকেটের বেশ কিছু নিয়মে বড় ধরনের পরিবর্তন আনার চিন্তাভাবনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ৩০ মে ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিতব্য আইসিসির বোর্ড সভায় অনুমোদন পেয়ে গেলে শিগগিরই কার্যকর হতে পারে নতুন এই নিয়মগুলো।

প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী, ওয়ানডে ম্যাচে প্রতি ১ ঘণ্টা ১০ মিনিট পরপর দুইবার যে পানিপান বিরতি (ড্রিঙ্কস ব্রেক) থাকে, সেই সময়ে হেড কোচ মাঠে ঢুকে খেলোয়াড়দের সঙ্গে সরাসরি কৌশলগত কথা বলতে পারবেন। এছাড়া টি-টোয়েন্টি ম্যাচে ইনিংসের মধ্যবর্তী বিরতির সময় কমানো হচ্ছে। বর্তমানে দুই ইনিংসের মাঝে ২০ মিনিটের বিরতি থাকলেও নতুন প্রস্তাবে সেটি কমিয়ে ১৫ মিনিট করার কথা বলা হয়েছে।

অবৈধ বোলিং অ্যাকশন দ্রুত শনাক্ত করতে এবার হক-আই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছে আইসিসি। অন-ফিল্ড আম্পায়ারদের হক-আই ডেটা ব্যবহারের সুযোগ দেওয়া হতে পারে, যার মাধ্যমে ম্যাচ চলাকালেই কোনো বোলারের সন্দেহজনক বোলিং অ্যাকশন নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা সহজ হবে।

পাশাপাশি টেস্ট ম্যাচ চলাকালীন পরিস্থিতি বিবেচনায় লাল বলের বদলে গোলাপি (পিঙ্ক) বল ব্যবহার করার একটি প্রস্তাব রাখা হয়েছে। মূলত খারাপ আবহাওয়া বা আলোজনিত সমস্যায় খেলা যেন বন্ধ না হয়, সেজন্য দুই দলের সম্মতিতে ডে-নাইট কন্ডিশনে খেলা চালিয়ে যেতেই এই বিশেষ পরিকল্পনা করা হচ্ছে।

জেএইচআর

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: