

কুয়েতে মার্কিন একটি সামরিক স্থাপনায় চালানো ইরানের হামলায় অন্তত ছয় আমেরিকান সেনা নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির কর্মকর্তারা।
গত রবিবার হামলা ওই ঘটনাটি ঘটে।
হামলাটিতে তিনজন সৈন্য মারা গেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছিল মার্কিন কেন্দ্রীয় কমান্ড।
কিন্তু পরে কর্মকর্তারা নিশ্চিত করেন যে, মৃতের সংখ্যা দ্বিগুণ হয়েছে।
পরের তিনজনের মধ্যে একজন আহত অবস্থায় মারা গেছেন এবং দু’জনের মরদেহ ধ্বংসস্তূপের মধ্যে পাওয়া গেছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ নিশ্চিত করেছেন যে, পাল্টা হামলা চলাকালে কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো একটি মার্কিন বাঙ্কারে আঘাত হানলে ওই হতাহতের ঘটনা ঘটে।
ইরানি হামলায় কুয়েতের বায়ানে অবস্থিত মার্কিন দূতাবাসও ক্ষতিগ্রস্ত হয়।




































আপনার মতামত লিখুন :