

দেশের নির্বাচনের ইতিহাসে যেকোনো মানদণ্ডে এবার ভালো একটি নির্বাচন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) স্থাপিত কেন্দ্রীয় ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, যদি আপনি বিচার করেন, একটি বেশ ভালো নির্বাচন হিসেবে এটাকে গণ্য করা যায়। আমার খুবই ভালো লেগেছে, আমরা ওয়াদা করেছিলাম যে- একটি উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন উপহার দেব। কথা দিয়েছিলাম- জাতিকে একদম সম্পূর্ণ নিরপেক্ষ এবং ক্রেডিবল একটি ইলেকশন উপহার দেব এবং আমরা বিশ্বাস করি এটা পেরেছি। এটা সবাই স্বীকৃতি দিচ্ছে।
গণমাধ্যম ও দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সাংবাদিক, দেশবাসী, ভোটার, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমরা কৃতজ্ঞ। কারণ, দেশের সব মানুষের সার্বিক সহযোগিতায় আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পেরেছি।








































আপনার মতামত লিখুন :