হাঁটু গেড়ে বসতে হবে: আমেরিকা এবং ইসরায়েলকে ইরানের সর্বোচ্চ নেতা


নিউজ ডেক্স প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৬, ২:৩৯ অপরাহ্ন
হাঁটু গেড়ে বসতে হবে: আমেরিকা এবং ইসরায়েলকে ইরানের সর্বোচ্চ নেতা

আমেরিকার যুদ্ধ বিরতির প্রস্তাবকে মুখের ওপর না করে দিয়েছে ইরান। আমেরিকা এবং ইসরায়েল এই দুই দেশ হাঁটু গেড়ে না বসলে শান্তির কোনো আলাপ হবেনা বলে যুদ্ধ বিরতির প্রস্তাব নিয়ে আসা দুই দেশকে সোজাসাপ্টা বলে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। খবর রয়টার্স।

খবরে বলা হয়েছে,আমেরিকার পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠানো হয়েছে ইরানের কাছে। তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা। এ তথ্য জানিয়েছে ইরানি এক কর্মকর্তা।

মধ্যস্থতাকারী দুটি দেশের মাধ্যমে তেহরানের কাছে এসব প্রস্তাব পাঠানো হয়েছিল বলে মঙ্গলবার (১৭ মার্চ) একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা জানিয়েছেন।

ওই কর্মকর্তা বলেন, নিজের প্রথম পররাষ্ট্রনীতি–বিষয়ক অধিবেশনে মোজতবা খামেনি আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নেয়ার বিষয়ে অত্যন্ত কঠোর ও অনমনীয় অবস্থান দেখিয়েছেন। তবে ওই বৈঠকে তিনি সশরীর উপস্থিত ছিলেন কি না, তা ওই কর্মকর্তা নিশ্চিত করেননি।

যুদ্ধ বিরতির প্রস্তাব না করে দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, “যতক্ষণ পর্যন্ত না আমেরিকা এবং ইসরায়েল হাঁটু গড়ে বসবে ততক্ষণ পর্যন্ত কোনো শান্তির আলাপ হবেনা। তাদের পরাজয় স্বীকার করে ক্ষতিপূরণ দিতে হবে।”

বাবা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও মার্কিন হামলায় নিহত হওয়ার পর মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে এ পদে নির্বাচিত করেছে।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: