

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের কয়েকটি তেল স্থাপনায় কয়েক ঘণ্টার মধ্যে হা’মলা চালানো হবে এমনটি জানিয়ে সেগুলো খালি করার হু’মকি দিয়েছে ইরান। বুধবার (১৮ মার্চ) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের তিন দেশের কর্তৃপক্ষকে ওই হু’মকি দেয়া হয়েছে। খবর আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের সামরেফ পরিশোধনাগার ও জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, সংযুক্ত আরব আমিরাতের আল হোসন গ্যাস ক্ষেত্র এবং কাতারের মেসাইদ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, মেসাইদ হোল্ডিং কোম্পানি ও রাস লাফান রিফাইনারির আশপাশের বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার এই সতর্কবার্তা দেয়া হয়েছে।






































আপনার মতামত লিখুন :