ঈদুল আজহা কবে, জানা গেল


নিউজ ডেক্স প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
ঈদুল আজহা কবে, জানা গেল

পবিত্র ঈদুল আজহা আগামী ২৭ মে (বুধবার) উদযাপিত হতে পারে বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। জ্যোতির্বিজ্ঞানের হিসাব-নিকাশ বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছেন এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান।

আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম এমারাত আল ইউম-এর প্রতিবেদন অনুযায়ী, আল জারওয়ান বলেন, আগামী ১৮ মে (সোমবার) থেকে পবিত্র জিলহজ মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

জ্যোতির্বিজ্ঞানের বর্তমান হিসাব অনুযায়ী, আগামী ২৬ মে মঙ্গলবার পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যা ঈদুল আজহার আগের দিন। সেই হিসেবে পরদিন ২৭ মে বুধবার দেশটিতে ঈদুল আজহা পালিত হবে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসেবে ওইদিন সূর্যাস্তের পর চাঁদ প্রায় ৫৮ মিনিট পর্যন্ত আকাশে অবস্থান করতে পারে। এ সময় চাঁদের উচ্চতা দিগন্ত থেকে প্রায় ১০ ডিগ্রি এবং বয়স প্রায় ১৮ ঘণ্টা ৫৬ মিনিট হবে, যা চাঁদ দেখার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করতে পারে।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে ২৭ মে বুধবার থেকে ২৯ মে শুক্রবার পর্যন্ত ঈদুল আজহার ছুটি থাকবে আমিরাতে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হলে আমিরাতের বাসিন্দারা টানা ছয় দিনের এক দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন।

জেএইচআর

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: