সিডনিতে বিএনপি অস্ট্রেলিয়ার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


নিউজ ডেক্স প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২৬, ১:১০ অপরাহ্ন
সিডনিতে বিএনপি অস্ট্রেলিয়ার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাইম আব্দুল্লাহ : সিডনিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অস্ট্রেলিয়ার উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) আয়োজিত এই অনুষ্ঠানে দলীয় নেতা–কর্মী ও সমর্থকরা অংশ নেন।

বিএনপি অস্ট্রেলিয়ার সিনিয়র সহ-সভাপতি জনাব একেএম ফজলুল হক সফিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আবুল হাছানের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিএনপি অস্ট্রেলিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কুদ্দুসুর রহমান।

দোয়া ও ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এএনএম মাসুম, জিয়া পরিষদের সভাপতি মোঃ কারুজ্জামান মোল্লা জিন্টু, যুবদলের সভাপতি মোঃ মিনহাজ উদ্দিন এবং এনএসডব্লিউ বিএনপির সভাপতি মোঃ ইরফান খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা ডা. আব্দুল ওয়াহাব, সহ-সভাপতি আজাত কামরুল ইসলাম, শাহীন আরিফ, মোঃ কামরুল ইসলাম, মোঃ বাবুল আহমেদ, মাসুদুর রহমান, তাসলিমা করির, প্রচার সম্পাদক লিন্টাস পেরেরা ও অষিত গুমেজ। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক জিয়া পরিষদের সভাপতি এম কাইয়ুম, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক খাইরুল কবির পিন্টু এবং যুবদলের সাধারণ সম্পাদক রাজ হোসেন রাজুসহ সিডনীর বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতা–কর্মীরা।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: