

অস্ট্রেলিয়ায় প্রবাসি লেখক ও সাংবাদিকদের বৃহত্তম ও সুসংগঠিত প্ল্যাটফর্ম অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন–এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ভাবগম্ভীর ও মর্যাদাপূর্ণ ইফতার ডিনার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় অনুশাসন, সামাজিক সম্প্রীতি ও কমিউনিটির ঐক্যকে কেন্দ্র করে আয়োজিত এ মাহফিল প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও মূল্যবোধের দৃঢ় প্রতিফলন ঘটায়।
গত ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় সিডনির মিন্টু এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ও স্বনামধন্য বাংলাদেশি নওয়াবস্ রেস্তোরাঁয় এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত, দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামিক স্কলার, অস্ট্রেলিয়ার দারুল নাসিহাহ-এর প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি সাফাত আনোয়ার।
ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; বীর মুক্তিযোদ্ধা এনায়েতুর রহমান বেলাল, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান তরুণ, ড. সিরাজুল হক (বিশিষ্ট আইনজীবী ও সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়া), গামা আবদুল কাদির (সাবেক সভাপতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া), মনিরুল হক জর্জ (সভাপতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া), আ্যাশ রহমান (কাউন্সিলর, ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল), ড. আনিসুল আফসার (সভাপতি, অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার), সাদিকুর রহমান মুন (সাধারণ সম্পাদক, অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার), ড. হুমায়ূর চৌধুরী রানা (আহ্বায়ক, বিএনপি আন্তর্জাতিক), ড. সুলতান মাহমুদ (সভাপতি, একুশে একাডেমি অস্ট্রেলিয়া), ড. ওয়ালিউল ইসলাম (বিজ্ঞানী, ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েল্স), বিশিষ্ট আইনজীবী ও লেখক আব্রাহাম লিংকন (স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত), আব্দুল রতন খান (সভাপতি, অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম), রহমত উল্লাহ (সভাপতি, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া ক্লাব), জাকির আলম লেনিন (সাধারণ সম্পাদক, জিয়া ফোরাম, অস্ট্রেলিয়া), আলমগীর ইসলাম বাবু (সাধারণ সম্পাদক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া), কায়সার আহমেদ (সাধারণ সম্পাদক, সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব অস্ট্রেলিয়া), খালেদা কায়সার (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া), ইফতেখার উদ্দিন ইফতু (সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া), মাহফুজুল হক চৌধুরী খসরু (কমিউনিটি নেতা), আব্দুস সোবহান (বিশিষ্ট সমাজসেবক), এ. কে. এম. ফজলুল হক শফিক (সাবেক সভাপতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েল্স), মাকসুদুর রহমান চৌধুরী সুমন (সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া), আরিফুর রহমান খাদেম (লেখক ও এডুকেশন ইউটিউবার)।


সংগঠনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থাপনা করেন ড. রতন কুন্ডু। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ। আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী মোহাম্মাদ দেলোয়ার হোসেন, সম্মানিত সদস্য বেলাল হোসেন ঢালী, মোস্তাফিজুর রহমান মঞ্জু, ডক্টর আরিফ হোসেন, জাহাঙ্গীর আলম, মোহাম্মাদ রেজাউল করিম, সুহৃদ সোহান হক, এস এম দিদার হোসেন, আতাউর রহমান, সঞ্জয় টাবু, মিডিয়া কমিউনিকেশন সম্পাদক মোহাম্মাদ জিয়াউল কবির জিহন, কোষাধ্যক্ষ দিলারা জাহান, আসিফ ইকবাল, এবং শরিফুল ইসলাম স্বপন।
রমজানের তাৎপর্য, সেহরি ও ইফতারের ফজিলত, কুরআন তেলাওয়াত ও নামাজের গুরুত্ব নিয়ে বিশেষ আলোচনা করেন মুফতি সাফাত আনোয়ার। আলোচনায় তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিক দায়বদ্ধতার শিক্ষা দেয়। পরিশেষে মুনাজাতের মাধ্যমে নাজাত ও মাগফিরাত কামনা এবং মুসলিম উম্মাহসহ বিশ্বমানবতার শান্তি ও কল্যাণ প্রার্থনা করা হয়।


সমাপনী বক্তব্যে আয়োজকেরা উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও কমিউনিটির ঐক্য, নৈতিকতা ও পেশাগত মূল্যবোধ জোরদারে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।






































আপনার মতামত লিখুন :