নিউজিল্যান্ডে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প


নিউজ ডেক্স প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন
নিউজিল্যান্ডে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের পূর্ব উপকূলে ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের কম্পন উত্তর দ্বীপের পূর্ব উপকূলজুড়ে বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

জার্মানির ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পে প্রাণহানি বা উল্লেখযোগ্য অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো প্রকাশিত হয়নি।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: