ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত


নিউজ ডেক্স প্রকাশের সময় : মার্চ ২, ২০২৬, ২:২৭ অপরাহ্ন
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত

ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত ৫
আমেরিকা এবং ইসরাইলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ৩ মার্কিন সেনা নিহত হয়েছে এবং ৫ জন গুরুতর আহত হয়েছেন। ইউএস সেন্ট্রাল কমান্ড রবিবার এই তথ্য নিশ্চিত করেছে।

যুদ্ধ শুরুর পর এই প্রথম আমেরিকান সেনা নিহত হবার তথ্য নিশ্চিত করেছে দেশটি। খবর টাইমস অব ইসরায়েলের।

কীভাবে মার্কিন সেনারা নিহত এবং আহত হয়েছেন এ ব্যাপারে বিস্তারিত কোন কিছু উল্লেখ করেনি ইউএস সেন্ট্রাল কমান্ড। মধ্যপ্রাচ্যে শুরু হওয়া চলমান যুদ্ধে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান।

হতাহতের মধ্যেও ইরানে চলমান হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড।

এর আগে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় আমেরিকা ও ইসরায়েল। মূলত ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়। এতে খামেনিসহ ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আবদুল রাহিম মুসাভি ও বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর প্রাণ হারান।

হামলায় বেসামরিক হতাহতের সংখ্যাও বেড়েছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় অন্তত ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: