

অস্ট্রেলিয়াতে ক্যালেন্ডার অনুযায়ী আজ ঈদুল ফিতর উদযাপন হচ্ছে এবং চাঁদ দেখে আগামীকাল আবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।


ক্যালেন্ডার এবং সৌদি আরবের সঙ্গে মিল রেখে অস্ট্রেলিয়ার ৬টি স্টেট এবং ২ টি টেরিটরিতে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন। সিডনিতে লাকেম্বার বড় মসজিদ খ্যাত ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের সময়সূচি অনুসরণ করে রোজা ও ঈদ পালন করা হয়। এ বছরও এর ব্যতিক্রম হয়নি। তারা ১৭ ফেব্রুয়ারি রাতে তারাবির নামাজ আদায়ের মাধ্যমে রমজানের কার্যক্রম শুরু করেন এবং ১৮ ফেব্রুয়ারি থেকে রোজা রাখা শুরু করেন। এই প্রথা অনুসরণ করেই ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়, এরই ধারাবাহিকতায় আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন হচ্ছে।






































আপনার মতামত লিখুন :